আন্তর্জাতিক

কলকাতায় নারী চিকিৎসককে গণধর্ষণ, শরীরে একাধিক পুরুষের চিহ্ন

কলকাতায় নারী চিকিৎসককে গণধর্ষণ, শরীরে একাধিক পুরুষের চিহ্ন
ছবি: সংগৃহীত

কলকাতায় নারী চিকিৎসককে গণধর্ষণ , শরীরে একাধিক পুরুষের চিহ্ন

ভারতের কলকাতার আর জি কর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সেই নারী চিকিৎসককে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

ওই নারী চিকিৎসকের পরিবার কলকাতা হাইকোর্টকে এ সংক্রান্ত ময়নাতদন্ত রিপোর্টসহ একটি পিটিশন জমা দিয়েছেন। এরই মধ্যে মামলাটির তদন্তভার সিবিআই’র (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন) হাতে ন্যস্ত করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পিটিশনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে ওই নারী চিকিৎসকের শরীরে একাধিক পুরুষের বীর্য পাওয়া গেছে। তার শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট লক্ষণ রয়েছে এবং শ্বাসরোধ করে হত্যার প্রমাণ রয়েছে।

ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়, নারী চিকিৎসকের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হয় তার ওপর বর্বর এবং হিংসাত্মক আক্রমণ চালিয়েছে নির্যাতনকারীরা।

ময়নাতদন্তে নিহতের মাথার কয়েকটি অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। দুই কানেও জখমের চিহ্ন ছিল। যা থেকে ভুক্তভোগী ও ধর্ষকের মধ্যে ধ্বস্তাধ্বস্তির ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া ওই নারীর ঠোঁটে এবং ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।

মামলাটি সিবিআই’র হাতে ন্যস্ত করার আগে, রাজ্য পুলিশ সঞ্জয় রায় নামে একজন নাগরিক স্বেচ্ছাসেবককে গ্রেফতার করে; যার হাসপাতালে অবাধ যাতায়াত ছিল।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

২ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৩ ঘন্টা আগে