আন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১২ সেনা নিহত

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১২ সেনা নিহত
ছবি: সংগৃহিত

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১২ সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বন্দুকযুদ্ধের ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছে। প্রদেশটির বাগ-ময়দান মারকাজ এলাকায় একটি সামরিক ক্যাম্পে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার বান্নু জেলার জানিখেল এলাকার মালিখেল তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত হয়। যদিও প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় ১১ জন নিহত হয়েছে এবং আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছে।

দেশটির সামরিক কর্তৃপক্ষ নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত না করলেও একাধিক সরকারি কর্মকর্তা বলেছেন, তিরাহ উপত্যকায় প্রচণ্ড বন্দুকযুদ্ধে ১২ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও তিনজন। খবর ডন নিউজের।

মালিখেল এলাকায় বিস্ফোরণের পরপরই বন্দুক হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে এ সময় খণ্ডযুদ্ধে হতাহতের ঘটনা ঘটে। পরে আরও সৈন্য পাঠানো হলে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।