আন্তর্জাতিক

ইসরাইলি সৈন্য প্রত্যাহার হলে যুদ্ধবিরতিতে রাজি হামাস

ইসরাইলি সৈন্য প্রত্যাহার হলে যুদ্ধবিরতিতে রাজি হামাস
ছবি: সংগৃহিত

ইসরাইলি সৈন্য প্রত্যাহার হলে যুদ্ধবিরতিতে রাজি হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইল যদি গাজায় যুদ্ধ বন্ধ করে এবং উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়, তবে তারা যুদ্ধবিরতিতে রাজি আছে। তারা বিষয়টি মিসরীয় কর্মকর্তাদের জানিয়ে দিয়েছে বলে এএফপিকে বলেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরাইল ও মার্কিন গোয়েন্দাপ্রধানরা কাতার যাচ্ছেন।

মিসরের এক কর্মকর্তা বলেন, হামাসের প্রতিনিধিদল কায়রোতে মিসরীয় কর্মকর্তাদের সাথে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে। তিনি বলেন, ‌'হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে প্রস্তুত। তবে ইসরাইলকে অবশ্যই যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে, বাস্তুচ্যুত লোকদের ফেরত আসতে দিতে হবে, আন্তরিকভাবে যুদ্ধবন্দী বিনিময় করতে হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।'

হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়া এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে।

এদিকে সিনিয়র হামাস নেতা ওসামা হামদান লেবাননের ইরানপন্থী টিভি চ্যানেল আল মায়াদিনকে নিশ্চিত করে বলেছেন, হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবটি অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, ইসরাইলকে আগ্রাসন বন্ধ করতে হবে, পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

এদিকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের প্রধান ডেভিড বারনিয়া রোববার দোহা যাবেন। তিনি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নতুন উদ্যোগে অংশ নেবেন বলে বৃহস্পতিবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে। নেতানিয়াহুর অফিস জানায়, সম্প্রতি মিসরের কর্মকর্তারা যে আলোচনা শুরু করেছেন, তাতে তারা আগ্রহবোধ করছেন।

দোহায় মোশাদপ্রধান মিলিত হবেন সিআইএপ্রধান বিল বার্নস ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল সানির সাথে। তারা সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হামাসের হাতে আটক ১০১ পণবন্দীর পরিবার আলোচকদলকে বন্দীদের মুক্তির চুক্তি করার ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছে।

সূত্র : এএফপি, টাইমস অব ইসরাইল 

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৬ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে