আন্তর্জাতিক

ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ রকেট ছুড়লো হিজবুল্লাহ

ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ রকেট ছুড়লো হিজবুল্লাহ
ছবি: সংগৃহিত

ইসরায়েলকে লক্ষ্য করে ৩০০ রকেট ছুড়লো হিজবুল্লাহ

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ৩০০টির বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রবিবার (১৩ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার (একদিনে) মধ্যে দক্ষিণ লেবানন থেকে ৩০০টির বেশি রকেট উত্তর ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিজেদের সিনিয়র এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান মালভূমির চারটি স্থানসহ ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।

এর আগে, হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর উত্তরেই হিজবুল্লাহও দফায় দফায় রকেট ছুড়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে তেল-আবিব বিমানবন্দর। গেল ২৪ আগস্ট ইসরায়েলে প্রায় সাড়ে ৩০০ রকেট ছোড়ে সশস্ত্র গোষ্ঠীটি।

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ মিনিট আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৩ মিনিট আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

২ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে