আন্তর্জাতিক

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলা

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলা
ছবি: সংগৃহিত

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলা

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবারের হামলার মধ্যে লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা অন্তর্ভুক্ত ছিল। ইসরাইলি সামরিক বাহিনী লোকজনকে ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ জারি করার পরে এই হামলা সংঘটিত হয়।

বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা বৈরুতে হিজবুল্লাহর সদর দফতর ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর নতুন নেতা বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শান্তির আবেদন করতে বাধ্য না হওয়া পর্যন্ত তার বাহিনী ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ১৩ মাস ধরে চলা সংঘর্ষে লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নাটকীয়ভাবে সহিংসতা বৃদ্ধি এবং ১ অক্টোবর ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করার পর থেকে বেশিভাগ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

গাজার উত্তরাঞ্চলে যেখানে ইসরাইলি বাহিনী গত মাসে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে তাদের আক্রমণ জোরদার করেছে, জাতিসঙ্ঘ অনুমান করেছে সম্প্রতি সেখানে এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বুধবার সংবাদদাতাদের বলেন, ‘গাজার উত্তরাঞ্চলে আনুমানিক ৭৫ থেকে ৯৫ হাজার মানুষ অবস্থান করছে। গত এক মাসে সেখানে নিহতের সংখ্যা শত শত হবে বলে ধারণা করা হচ্ছে।’

ইতিবাচক সংবাদ হলো, মঙ্গলবার পোলিও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বুধবার জাতিসঙ্ঘে ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ২৮ অক্টোবর ইসরাইলে দু’টি নতুন আইন পাস করার পর আন্তর্জাতিক সমর্থনের আবেদন জানান। ওই আইনে ইউএনআরডব্লিউএ’কে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে এগুলো কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা বছরের পর বছর ধরে ইউএনআরডব্লিউর সমালোচনা করে অভিযোগ করেছেন যে, হামাস সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের স্কুলগুলো ব্যবহার করে এবং ইসরাইলবিরোধী পাঠ্যক্রম প্রচার করে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার পর এই বাগাড়ম্বর আরো জোরদার হয় এবং জানুয়ারিতে ইসরাইল অভিযোগ করে যে, ইউএনআরডব্লিউ’র ১২ জন কর্মী এই হামলায় জড়িত ছিল। ওই কর্মীদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয় এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়।

সূত্র : ভিওএ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৫ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৬ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৮ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৮ ঘন্টা আগে