আন্তর্জাতিক

ত্রিপুরায় বন্যা : রেড অ্যালার্ট জারি

ত্রিপুরায় বন্যা : রেড অ্যালার্ট জারি
ত্রিপুরায় বন্যা - ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

ত্রিপুরায় বন্যা : রেড অ্যালার্ট জারি

চলমান ভয়াবহ বন্যার মাঝে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি)। সেইসাথে ধালাই ও গোমতি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে, রোববার পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বন্যায় ২৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে রাজ্যের জরুরি পরিষেবা কেন্দ্র। সংস্থাটি আরো জানিয়েছে, বন্যাক্রান্ত ১ লাখ ১৭ হাজার মানুষকে ৫২৫টি পুনর্বাসন কেন্দ্রে নেয়া হয়েছে।

এ বন্যায় অন্তত ৫ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে। বন্যার্তদের সহায়তায় বরাদ্দ দেয়া হয়েছে ৪০ কোটি রুপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে লিখেছেন, বন্যা মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১১টি এনডিআরএফ দল, ৩ প্লাটুন সেনাবাহিনী ও বিমান বাহিনীর চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়েছে, আগামীকাল মঙ্গলবার রাজ্যের অনেক অংশে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বপ্রস্তুতি নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি, বেসরকারিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

৪ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

৫ ঘন্টা আগে