আন্তর্জাতিক

জাপানের বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ

জাপানের বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ
ছবি: সংগৃহিত

জাপানের বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আঞ্চলিক বিমানবন্দরে রানওয়ের কাছে একটি বোমা বিস্ফোরিত হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২ অক্টোবর) এই ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয় এবং এতে প্রায় ৯০টি ফ্লাইট বাতিল হয়ে যায়। রয়টার্স বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন বোমাটি সম্ভবত ‘কামিকাজে’ হামলা প্রতিরোধে ফেলা হয়েছিল, যা এতদিন অবিস্ফোরিত অবস্থায় ছিল।

জাপানের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মতে, বিস্ফোরণে রানওয়ের পাশের ট্যাক্সিওয়েতে ২৩ ফুট চওড়া এবং ৩.২ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়, যার কারণে মিয়াজাকি বিমানবন্দর তার রানওয়ে বন্ধ করে দেয়।

জাপানের সেলফ-ডিফেন্স ফোর্সের বোমা নিষ্ক্রিয়করণ দল পরে নিশ্চিত করে, বিস্ফোরণের কারণ ছিল একটি পুরনো মার্কিন বোমা, যা সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান হামলার সময় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এ ছাড়া দমকল বিভাগের মুখপাত্র জানান, তারা স্থানীয় সময় সকাল ৭টা ৫৯ মিনিটে বিমানবন্দর থেকে ফোন পায়। তাদের ধোঁয়া ওড়ার কথা জানানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে স্থানীয় সম্প্রচার মাধ্যম এমআরটি জানিয়েছে, লাইভ ক্যামেরার ফুটেজে বিস্ফোরণের মাত্র দুই মিনিট আগে একটি বিমানকে কাছাকাছি সরাতে দেখা গেছে।

এদিকে রানওয়ে বন্ধ হওয়ার ফলে ৮৭টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইট থেকে জানা যায়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলো জেএএল, এএনএ এবং অন্যান্য এয়ারলাইনসের ছিল, যেগুলো মিয়াজাকিকে টোকিও, ওসাকা ও ফুকুওকার মতো শহরের সঙ্গে সংযুক্ত করে।

এ ছাড়া জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, আর কোনো বিস্ফোরণের আশঙ্কা নেই। রানওয়ে মেরামতের কাজ চলছে এবং বৃহস্পতিবার সকাল নাগাদ গর্তটি পূরণ করা হবে।

মিয়াজাকি সিটির ওয়েবসাইট অনুসারে, কিউশু দ্বীপের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত মিয়াজাকি বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে শত শত তরুণ ‘কামিকাজে’ পাইলট তাদের চূড়ান্ত মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে এর আগেও অনেক অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। যুদ্ধ শেষ হওয়ার ৭৯ বছরেরও বেশি সময় পরও জাপানের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। ২০২৩ অর্থবছরে জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স ৩৭.৫ টন ওজনের দুই হাজার ৩৪৮টি বোমা নিষ্ক্রিয় করেছে।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৬ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে