আন্তর্জাতিক

‘বিরল’ সফরে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

‘বিরল’ সফরে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহিত

‘বিরল’ সফরে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২০১৫ সালের পর ৯ বছরের মধ্যে এটিই হবে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এসসিও সম্মেলন। সেখানেই ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর।

এর আগে গতবছর ভারতে এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের একইরকম একটি বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন ২০১১ সালের পর ভারত সফর করা প্রথম কোনো ঊর্ধ্বতন পাকিস্তানি রাজনীতিবিদ। তার সেই সফরের পর এবার জয়শঙ্কর পাকিস্তানে যাচ্ছেন।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বছরের পর বছর ধরে ঘোর শত্রুতা চলে আসছে। ১৯৪৭ সালে স্বাধীন দেশ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। এর দুটিই ছিল কাশ্মির নিয়ে। আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বড় ভূমিকা আছে এসসিও’র। মধ্য এশিয়ায় অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে এই ফোরামে আলোচনা হয়।

ভারত-পাকিস্তান ছাড়াও এসসিও-র সদস্য দেশগুলো হলো চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

গত বছর এসসিও সম্মেলনের নেতৃত্ব দিয়েছিল ভারত। আর এবছর এ সম্মেলন আয়োজন করছে পাকিস্তান। ২০০১ সালে এসসিও গঠিত হয় নেটোর মতো পশ্চিমা সামরিক জোটের প্রভাবের পাল্টা পদক্ষেপ হিসেবে।

২০০৫ সালে পর্যবেক্ষক দেশ হিসেবে এসসিও-তে যোগ দেয় ভারত। ২০১৭ সালে দেশটি এসসিও’র পূর্ণ সদস্য হয়। একই বছরেই এসসিও-র পূর্ণ সদস্য দেশ হয় পাকিস্তান।

জয়শঙ্করের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তানে এসসিও সম্মেলনে আমাদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

এর আগে সবশেষ ২০১৫ সালের ডিসেম্বরে আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে