আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র পাঠাতে জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান পেন্টাগনের

ক্ষেপণাস্ত্র পাঠাতে জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান পেন্টাগনের
ছবি: সংগৃহিত

ক্ষেপণাস্ত্র পাঠাতে জেলেনস্কির অনুরোধ প্রত্যাখ্যান পেন্টাগনের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন যে, মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য অপেক্ষা করা অন্য গ্রাহকদের সাথে চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দেয়া কঠিন ব্যাপার।

আমেরিকা ইউক্রেনকে একটি অজ্ঞাতসংখ্যক এমজিএম-১৪০ আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম পাঠিয়েছে এবং কিয়েভ কয়েক মাস ধরে আরো ক্ষেপণাস্ত্র দেয়ার অনুরোধ করছে। সেইসাথে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানার অনুমতি চাইছে।

পেন্টাগন অতিরিক্ত ক্ষেপণাস্ত্র পাঠাতে দ্বিধাগ্রস্ত ছিল। তারা বলছে, মস্কো এরইমধ্যে তার মূল্যবান লক্ষ্যবস্তুগুলোকে ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে নিয়ে গেছে। পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর মজুদে অল্প সংখ্যক এটিএসিএমএস রয়েছে।

পেন্টাগন প্রধান বলেন, যেসব ক্রেতা আগে ক্ষেপণাস্ত্র অর্ডার করেছে তাদেরকে আগে সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি ইউক্রেনে এটিএসিএমএস সরবরাহের অগ্রাধিকার দেয়ার জন্য জেলেনস্কির সাম্প্রতিক আবেদন প্রত্যাখ্যান করেছেন। অস্টিন জোর দিয়ে বলেন, বিদ্যমান অস্ত্র চুক্তি ভঙ্গ করলে অনেক প্রশ্নের জন্ম দেবে।

সূত্র : পার্সটুডে।

ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইবি ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ মিনিট আগে

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

রাসিক শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী

৩৮ মিনিট আগে

ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইবি ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা হবে

শিক্ষা ও ক্যাম্পাস

৫৪ মিনিট আগে

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

১ ঘন্টা আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১ ঘন্টা আগে

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চাকুরি ও ক্যারিয়ার

১ ঘন্টা আগে