আন্তর্জাতিক

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত বহু

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত বহু
ছবি: সংগৃহিত

লেবাননে পেজার বিস্ফোরণে নিহত ৯, আহত বহু

লেবাননজুড়ে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুই হাজার ৭৫০ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাবননজুড়ে, বিশেষত দক্ষিণ লেবাবননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আহতদের মধ্যে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য, মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্যদের যোগাযোগে ব্যবহৃত পেজার বিস্ফোরণকে 'ইসরায়েলি আগ্রাসন' বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি এর নিন্দা জানিয়েছেন।

হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। সংগঠনটি বলেছে, ইসরায়েল এর 'ন্যায্য শাস্তি' পাবে।

যদিও এ বিষয়ে রয়টার্স যোগাযোগ করলে বিস্ফোরণ নিয়ে প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানায় ইসরায়েল।

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৩১ মিনিট আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

৩২ মিনিট আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

৪০ মিনিট আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

৪৩ মিনিট আগে

নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপাল নেপালে ফের আকস্মিক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো বাসিন্দাদের

নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রোববার (১১ অক্টোবর) স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে