আন্তর্জাতিক

ভারতে পূজামণ্ডপে গুলি, আহত ৪

ভারতে পূজামণ্ডপে গুলি, আহত ৪
ছবি: সংগৃহিত

ভারতে পূজামণ্ডপে গুলি, আহত ৪

ভারতের বিহারে একটি পূজামণ্ডপে গুলি ছুড়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (১৩ অক্টোবর) সকালে বিহারের আরাহতে এই গুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সকালে অজ্ঞাত অস্ত্রধারীরা দুটি মোটরসাইকেলে করে দুর্গাপূজার এই মণ্ডপটিতে আসেন। ওই সময় তারা মণ্ডপে গুলি করে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে গুলির দুটি কার্তুজ উদ্ধার করেছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন-আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) এবং সিপাহী কুমার। আরমানের পিঠে, সুনীলের বাম হাতে, রোশানের ডান হাঁটুর নিচে এবং সিপাহী কুমারের কোমরে গুলি লেগেছে। চিকিৎসার জন্য দ্রুত তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের চিকিৎসায় নেতৃত্ব দেয়া ডাক্তার বিকাশ সিং জানিয়েছেন, গুলিবিদ্ধ দুজনের অপারেশন করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল আছে।

কী কারণে পূজামণ্ডপে অস্ত্রধারীরা গুলি ছুড়ল সেটি এখনো জানা যায়নি। এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাদব নামের এক ব্যক্তি বলেন, অস্ত্রধারীরা মোটরসাইকেলে আসে এবং কোনো কিছু বলার আগেই গুলি ছোড়া শুরু করে।

এ ঘটনা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে দুর্গাপূজার মতো এমন একটি বড় উৎসবের সময় এমন হামলায় উদ্বিগ্ন হয়েছেন সবাই।

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

৩ মিনিট আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৫ মিনিট আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

২ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে