আন্তর্জাতিক

স্যাটেলাইট ধ্বংস করার নতুন অস্ত্র বানাল চীন

স্যাটেলাইট ধ্বংস করার নতুন অস্ত্র বানাল চীন
ছবি: সংগৃহিত

স্যাটেলাইট ধ্বংস করার নতুন অস্ত্র বানাল চীন

রশ্মি দিয়ে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র তৈরির দাবি করেছেন চীনের একদল বিজ্ঞানী।

তাদের তৈরি এই অস্ত্র দিয়ে মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে একক শক্তিশালী রশ্মি একত্রিত করে পৃথিবীর কক্ষপথে থাকা শত্রুদের স্যাটেলাইট বা উপগ্রহ ধ্বংস করা যাবে বলে দাবি করা হচ্ছে।

চীনের বিজ্ঞানীদের দাবি, এই অস্ত্র মাইক্রোওয়েভ বিকিরণের শক্তি সমন্বয় করে শত্রু স্যাটেলাইট নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট শক্তিশালী। অস্ত্রটিতে সাতটি মাইক্রোওয়েভ ফায়ারিং যন্ত্র যুক্ত করা রয়েছে। সাধারণত বেশির ভাগ মাইক্রোওয়েভ অস্ত্র শক্তির সীমাবদ্ধতার কারণে তেমন শক্তিশালী হয় না।

তবে একমাত্রার স্পন্দন যখন একাধিক যন্ত্রে কাজ করে, তখন সেই শক্তি দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করার জন্য যথেষ্ট। এরই মধ্যে পরীক্ষাগারে অস্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।

মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্রটি মহাকাশে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। অস্ত্রটি শত্রুর যোগাযোগ বা জিপিএস স্যাটেলাইটে বিপর্যয় ঘটাতে পারে। এই অস্ত্র পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা স্যাটেলাইটের ক্ষতি করতে যথেষ্ট।

চীনের ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশনের অধীন জিয়ান নেভিগেশন টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এ অস্ত্র তৈরি করেছে।

ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইবি ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ মিনিট আগে

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

রাসিক শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে সম্মাননা পেল রাসিক, নগরবাসীকে উৎসর্গ প্রশাসকের

শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। অর্জিত এ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী

৩৫ মিনিট আগে

ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইবি ইবির থিওলজি অনুষদের অধীনে চালু হচ্ছে নতুন দুই বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগ দুটিতে শিক্ষার্থী ভর্তি করা হবে

শিক্ষা ও ক্যাম্পাস

৫১ মিনিট আগে

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

১ ঘন্টা আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১ ঘন্টা আগে

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চাকুরি ও ক্যারিয়ার

১ ঘন্টা আগে