আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলা, ‘সুরক্ষিত বাঙ্কারে’ নেতানিয়াহু

হিজবুল্লাহর ড্রোন হামলা, ‘সুরক্ষিত বাঙ্কারে’ নেতানিয়াহু
ছবি: সংগৃহিত

হিজবুল্লাহর ড্রোন হামলা, ‘সুরক্ষিত বাঙ্কারে’ নেতানিয়াহু

কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্যমতে, বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই একটি ‘সুরক্ষিত বাঙ্কারে’ কাজ করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংবাদ সংস্থা আল-মায়াদিন জানিয়েছে, ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো নেতানিয়াহুকে বিভিন্ন স্থানে গিয়ে সভা না করার পরামর্শ দিয়েছে, নিরাপত্তার কারণে।

রোববার (১০ নভেম্বর) রাতে আল-মায়াদিন এক প্রতিবেদনে এ খবরটি জানায়।

ইসরাইলি মিডিয়াগুলো জানায় যে, হিজবুল্লাহ গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর কিসারিয়ায় অবস্থিত বসতবাড়িতে একটি ড্রোন হামলা চালায়।

ইসরাইলের চ্যানেল ১১-এর প্রতিবেদন অনুসারে, ড্রোনটি লেবানন থেকে পাঠানো হয় এবং প্রায় ৭০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নেতানিয়াহুর বাসভবনে পৌঁছে যায়। ওই ড্রোনের বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া দূর থেকে দেখা যাচ্ছিল।

ইসরাইলি চ্যানেল ১২-এর একটি সূত্র জানায়, বিস্ফোরণের সময় নেতানিয়াহু ও তার স্ত্রী তাদের বাড়িতে ছিলেন না।

ওই হামলার প্রায় এক সপ্তাহ পর ইসরাইলি প্রধানমন্ত্রী কার্যালয় কিসারিয়ায় নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য প্রায় ৫,২৮,০০০ ডলার বাজেটের অনুমোদনের আবেদন করেছে। সূত্র: ইরনা

ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

রাজশাহী মহানগর ডেঙ্গু প্রতিরোধে রাজপাড়া থানায় জামায়াতের সচেতনতামূলক কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে রাজশাহীর ৫ নম্বর ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজশাহী

৩ মিনিট আগে

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

প্রধানমন্ত্রী একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৬ হাজার ২০৭ কোটি টাকা

দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো, জ্বালানি নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

অর্থনীতি

১০ মিনিট আগে

প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণ এবং প্রাথমিক স্তর থেকেই নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

চাকুরি ও ক্যারিয়ার

৫০ মিনিট আগে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬০

ডেঙ্গু ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সারাদেশ

১ ঘন্টা আগে

ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি ইবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন নিয়ে ‘প্রিপেয়ারিং ফর ইউর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রাজশাহী

৪ ঘন্টা আগে