আন্তর্জাতিক

মোদির পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র

মোদির পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র
ছবি: সংগৃহীত

মোদির পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র

মাত্র কয়েকমাস আগে সিন্ধুদুর্গে নবনির্মিত শিবাজি মূর্তির ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে মহারাষ্ট্রের বিরোধী জোট। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। উঠছে মোদি সরকারের পদত্যাগের দাবি।

ছত্রপতি শিবাজী মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদিকে হুংকার ছুঁড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুদুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদি সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধীরা। শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময়, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনই ক্ষমা করবে না।

উদ্ধব ঠাকরে বলেছেন, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য।

বিক্ষোভ নিয়ে কী বলছে বিজেপি?

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়।


কি নিয়ে বিরোধ?

মাত্র আট মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মূর্তিটি উন্মোচন করেছিলেন, সেই মূর্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে মহারাষ্ট্রে রাজনৈতিক কোন্দল। শুক্রবার প্রধানমন্ত্রী মোদি নিজে শিবাজী মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে, কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন, তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করার সময় এসেছে।

মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি পতনের ঘটনায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে-

বিরোধীরা ক্রমাগত মোদি ও বিজেপিকে কোণঠাসা করছে। এই প্রেক্ষাপটে শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতও মুম্বাইয়ে মিডিয়ার সাথে কথা বলার সময় মোদি সরকারকে নিশানা করেছেন। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সবকিছুর মাস্টারমাইন্ড। গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা জানে, তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই কি বিষয়টির সমাধান হবে? এই প্রশ্নও তুলেছেন তিনি।

সঞ্জয় রাউত আরো বলেন, মাত্র সাত মাসের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ল, তাই আমাদের কি চুপ থাকা উচিত? আমরা আজ শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি।

রাউত বলেন, দেবেন্দ্র ফড়নবীশ, মহারাষ্ট্রের খলনায়ক।

ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এমভিএ-র প্রতিবাদের প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, বলেছেন যে আজ যে আন্দোলন হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তারা কখনও ছত্রপতি শিবাজি মহারাজকে সম্মান করেননি। লাল কেল্লা থেকে নেহেরু এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণেও ছত্রপতি শিবাজী মহারাজের কথা উল্লেখ করেন নি। পণ্ডিত নেহেরু তার ‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ বইতে ছত্রপতি মহারাজকেও অপমান করেছেন। কংগ্রেস এবং মহা বিকাশ আঘাড়ি তার জন্য ক্ষমা চাইবে?

কী বলেছেন মোদি?

মূর্তি ভেঙ্গে পড়ায় মোদি বলেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ শুধু একটা নাম নয়। তিনি শুধু রাজা নন, তিনি আমাদের ঈশ্বর। আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমাপ্রার্থনা করতে চাই। যারা ছত্রপতি শিবাজি মহারাজকে আরাধ্য বলে মনে করেন, তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি। তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে, সেটা আমি বুঝি।’

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে