আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান

জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান
ছবি: সংগৃহিত

জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান

ভারতের জম্মু-কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরে ভোট শেষে এ সিদ্ধান্ত নিলো দেশটির কেন্দ্রীয় সরকার।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে গত পাঁচ বছর আগে জারি হওয়া রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার কথা বলা হয়েছে। আর এমন নির্দেশের পরেই কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার গঠনের পথ পরিষ্কার হলো।

জানা যায়, আগামী সপ্তাহে জম্মু-কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন ওমর আবদুল্লাহ। জম্মু-কাশ্মীরের ৯০ আসনের বিধানসভা আসনে গত কয়েকদিন আগেই ভোট হয়। দীর্ঘ ১০ বছর পর এই নির্বাচন হয়। স্বভাবতই এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উত্তেজনা ছিল অনেক বেশী। ওই নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্স জোট সংখ্যাগরিষ্ঠ আসন পায়। এরপরই ওমর আবদুল্লাহ লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালে জম্মু-কাশ্মীর থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রপতি শাসন।

গত ১০ বছর আগে অর্থাৎ ২০১৪ সালে জম্মু-কাশ্মীর রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। মেহবুবা মুফতির দল পিডিপি এবং বিজেপি জোট বেঁধে জম্মু এবং কাশ্মীরের সরকার তৈরি করে। কিন্তু একাধিক ইস্যুতে দুই দলের মধ্যে সংঘাত তৈরি হয়। এ অবস্থায় গত ২০১৮ সালে বিজেপি তার সমর্থন প্রত্যাহার করে নেয় ওই রাজ্য থেকে। এরপরই জোট সরকার পড়ে যায় এবং মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

ফলে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এই রাষ্ট্রপতি শাসনের মধ্যেই ধারা ৩৭০ প্রত্যাহার করেন মোদি সরকার। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। কড়া হাতে পরিস্থিতি দমন করে প্রশাসন। দীর্ঘ সময় জম্মু ও কাশ্মীরে জারি থাকা রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার বিভিন্ন দাবি উঠেছে। কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অবশেষে এবার নির্বাচনের ফল ঘোষণার পরেই রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হলো।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

১৯ মিনিট আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২২ মিনিট আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২৫ মিনিট আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে