আন্তর্জাতিক

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলায় নিহত ৭

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলায় নিহত ৭
ছবি: সংগৃহিত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলায় নিহত ৭

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীরা একটি নির্মাণকাজের স্থানে গুলি চালালে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

সোমবার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রোববারের হামলাটি ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কাশ্মিরে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রোববারের শেষের দিকে হামলাটিকে ‘জঘন্য এবং কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ীদের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থাগ্রহণের অঙ্গিকার করেছেন।

আক্রমণকারীরা হিমালয় অঞ্চলের বাইরের শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। তারা কাশ্মিরকে সুদূর উত্তর লাদাখ অঞ্চলের সাথে সংযোগকারী একটি টানেল তৈরি করছে বলে জানা গেছে।

নিহত সাতজনের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।

বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সোমবার জানিয়েছে, এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছে।

১৯৮৯ সাল থেকে বিদ্রোহীদের সাথে লড়াইরত কাশ্মিরে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য এবং বিদ্রোহী নিহত হয়েছে এবং বর্তমানে সেখানে অন্তত পাঁচ লাখ ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে।

সূত্র : বাসস ও এএফপি

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৪০ মিনিট আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪৬ মিনিট আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে