আন্তর্জাতিক

ট্রাম্পের চেয়ে দ্বিগুণ জনপ্রিয়তা কমলা হ্যারিসের

ট্রাম্পের চেয়ে দ্বিগুণ জনপ্রিয়তা কমলা হ্যারিসের
ছবি: সংগৃহিত

ট্রাম্পের চেয়ে দ্বিগুণ জনপ্রিয়তা কমলা হ্যারিসের

আমেরিকার প্রেসিডেন্ট ভোটের আগে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ-ইপসোস-এর জনমত সমীক্ষা অনুযায়ী আমেরিকার ৪৯ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে পছন্দ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা। অন্য দিকে, ট্রাম্পের প্রতি ৪৫ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং কমালার প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট হতে যাচ্ছে। তার আগে জনমত সমীক্ষার এই ফল ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। জনপ্রিয়তা নিয়ে হ্যারিসকে কটাক্ষ করতে ছাড়ছেন না ডনাল্ড ট্রাম্প।

গতকাল পেনসিলভেনিয়ার সভা থেকে ট্রাম্প বলেন, হ্যারিসের থেকে অনেক ভাল দেখতে তাকে। তবে এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকার বার্তা ট্রাম্পকে বারবার দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে জনমত সমীক্ষায় চার পয়েন্টে এগিয়ে ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিস। যা বেশ তাৎপর্যপূর্ণ। সমীক্ষার এই পিছিয়ে থাকা লড়াইয়ে চাপে রাখছে ডনাল্ড ট্রাম্পকে। এর আগে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রয়টার্স-ইপসোসের তরফে যে জনমত সমীক্ষা চালানো হয়েছিল, তার ফল জানিয়েছিল আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে কমালাকে সমর্থন জানিয়েছেন।

অন্য দিকে ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

অর্থাৎ এক মাসের ব্যবধানে দুই প্রার্থীর ব্যবধান দুই থেকে বেড়ে চার শতাংশ হল।মিশিগান, পেনসিলভানিয়া, উইসকনসিন, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাদা এই সাতটি রাজ্য দুই প্রেসিডেন্ট প্রার্থীর জন্য সাফল্যের চাবিকাঠি। তবে অন্যান্য জনমত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, কমালা হ্যারিস প্রায় সব রাজ্য থেকেই এগিয়ে। আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমালা হ্যারিস। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৩ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

৮ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

৩৮ মিনিট আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

৪২ মিনিট আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে