আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা
ছবি: সংগৃহিত

নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তেল আবিবে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনে শনিবার (১৯ অক্টোবর) ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না।

স্থানীয় গণমাধ্যম ওয়ালা ওয়েবসাইট জানিয়েছে, তেল আবিবকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এর মধ্যে তিনটি ড্রোন শহরে প্রবেশ করে। দীর্ঘ সময় ধরে তাড়া করেও সেগুলোকে ভূপাতিত করতে সফল হয়নি ইসরাইলি সামরিক হেলিকপ্টার।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই ড্রোনগুলোর একটি নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। এ সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। তবে এতে হতাহত হয়নি কেউ।

ইসরাইলের সামরিক বাহিনী এক এক্সবার্তায় জানিয়েছে, শনিবার ভোরে লেবানন থেকে তিনটি ড্রোন তেল আবিবের কায়সারিয়া শহরে প্রবেশ করে। এর মধ্য থেকে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর তৃতীয়টি শহরের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

তারা একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একটি ড্রোন শহরে প্রবেশ করেছে। কিন্তু তাকে ভূপাতিত করা যায়নি। ফলে শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের শনিবার কায়সারিয়া শহরে অবস্থিত ওই বাসভবনে নেতানিয়াহু ছুটি কাটিয়ে থাকেন। কিন্তু কাকতালীয়ভাবে এ দিন তিনি ওই বাড়িতে ছিলেন না।

সূত্র : আল জাজিরা মুবাশ্বির

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৪১ মিনিট আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

১ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

১ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

২ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে