আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিলেন না মার্কিন মুখপাত্র

বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিলেন না মার্কিন মুখপাত্র
ছবি: সংগৃহিত

বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের কোনো উত্তর দিলেন না মার্কিন মুখপাত্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সোমবার বাংলাদেশ প্রসঙ্গে করা প্রশ্নের কোনো উত্তর দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এদিন প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে জঙ্গিবাদ-শীর্ষ সন্ত্রাসীদের জামিন নিয়ে প্রশ্ন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, আল-কায়েদা-অনুপ্রাণিত জঙ্গি সংগঠনের প্রধান জিহাদি মুফতি জসিমুদ্দিন রাহমানি, হরকাত-উল-জিহাদ এবং হিযবুত-তাহরিরের মতো অন্যান্য জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা এবং সুইডেনের আসলামের মতো ইন্টারপোল-ওয়ান্টেড সন্ত্রাসীদের অনেকে জেল থেকে মুক্তি পেয়েছেন। এটি কি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলায় মার্কিন অংশগ্রহণে ব্যাঘাত ঘটাবে?

মুখপাত্র ম্যাথিউ মিলার এই প্রশ্নের কোনো জবাব দেননি। এরপর ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশ প্রসঙ্গে আরও একটি বিষয়ে জানতে চাওয়া হয়।

তার কাছে জানতে চাওয়া হয়, মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর উচ্চ-পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সংকট, এই অঞ্চলে সম্ভাব্য চীনা কৌশল মোকাবিলা নিয়ে আলোচনা করা হতে পারে। এ বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি কী? যুক্তরাষ্ট্র কীভাবে আঞ্চলিক অংশীদারের সঙ্গে সমন্বয় করছে। বিশেষ করে এই অঞ্চলে চীনা প্রভাব সংক্রান্ত বিষয়ে স্থিতিশীলতা ও সমাধান নিশ্চিত করতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে সমন্বয় করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সেই প্রশ্নেরও উত্তর দেননি।

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৩৮ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

১ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

১ ঘন্টা আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

১ ঘন্টা আগে