আন্তর্জাতিক

রামাল্লায় ৪৫ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ ইসরাইলি সেনাদের

রামাল্লায় ৪৫ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ ইসরাইলি সেনাদের
ছবি: সংগৃহিত

রামাল্লায় ৪৫ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ ইসরাইলি সেনাদের

রামাল্লায় ৪৫ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনারা। রোববার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সৈন্যরা অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় আল জাজিরার ব্যুরোতে অভিযান চালিয়েছে। তারা গণমাধ্যমের স্বাধীনতার উপর ইসরাইলি ক্র্যাকডাউনের প্রসারের মধ্য দিয়ে দোহা-ভিত্তিক সংবাদ নেটওয়ার্কটিকে অপারেশন বন্ধ করার নির্দেশ দিয়েছে।

ভারী সশস্ত্র এবং মুখোশধারী ইসরাইলি সৈন্যরা জোরপূর্বক আল জাজিরার ব্যুরো হাউজিং বিল্ডিংয়ে প্রবেশ করে। এরপর তারা ৪৫ দিনের জন্য গণমাধ্যমটি বন্ধের নির্দেশ দেয়। রোববার ভোরে তারা আল জাজিরার পশ্চিমতীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারির কাছে নির্দেশ সম্বলিত একটি পত্র হস্তান্তর করে।

আল-ওমারি বলেন, ইসরাইলি সামরিক বাহিনীর ওই আদেশ পত্রে আল জাজিরা ‘সন্ত্রাসবাদে উস্কানি ও সমর্থন’ দেয় বলে অভিযুক্ত করা হয়েছে।

আল জাজিরার জিভারা বুদেইরি বলেছেন, দখলকৃত পশ্চিমতীরের শহরের কেন্দ্রস্থলে আল জাজিরা ব্যুরো এবং আল-মানারা স্কোয়ারের আশেপাশে ইসরাইলি বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে। এ সময় তারা সাংবাদিকদের ক্যামেরা বাজেয়াপ্ত করে।

বুদেইরি আরো বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে সামরিক বাহিনী আল জাজিরার সংরক্ষণাগারগুলো ধ্বংস করার চেষ্টা করতে পারে, যা অফিসে সংরক্ষিত রয়েছে। অভিযানের পর ইসরাইলি সামরিক যান রামাল্লা ছেড়ে চলে যায়।

রামাল্লা থেকে ফোনে কথা বলার সময় আল জাজিরার নিদা ইবরাহিম বলেছিলেন, ইসরাইলে যেহেতু আগে আল জাজিরার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সেজন্য নতুন করে পশ্চিমতীরে নিষেধাজ্ঞা দেয়ায় অবাক হওয়ার কিছু নেই।

সূত্র : আল জাজিরা

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৩ ঘন্টা আগে