আন্তর্জাতিক

শুধু কুরস্কেই ইউক্রেনের ২৭,১৫০ সৈন্য নিহত

শুধু কুরস্কেই ইউক্রেনের ২৭,১৫০ সৈন্য নিহত
ছবি: সংগৃহিত

শুধু কুরস্কেই ইউক্রেনের ২৭,১৫০ সৈন্য নিহত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী ৩১০ জনেরও বেশি সৈন্য এবং দুটি সাঁজোয়া যুদ্ধযান হারিয়েছে।

এ নিয়ে কুরস্কে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ২৭,১৫০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সৈন্য ছাড়াও কুরস্ক এলাকায় যুদ্ধে ইউক্রেনীয় বাহিনী উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। যার মধ্যে রয়েছে ১৭৭টি ট্যাঙ্ক, ৯৭টি পদাতিক যুদ্ধযান, ১০৬টি সাঁজোয়া যুদ্ধযান এবং ১০১৪টি সাঁজোয়া যুদ্ধযান।

এদিন মন্ত্রণালয়টির দেওয়া তথ্যে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী ২৫০ জনেরও বেশি সৈন্য, একটি মার্কিন তৈরি স্ট্রাইকার সাঁজোয়া যান, একটি সাঁজোয়া যুদ্ধযান এবং একটি মর্টার হারিয়েছে।

এছাড়াও, কুরস্ক অঞ্চলে রাশিয়ার নর্থ ব্যাটলগ্রুপ ইউক্রেনীয় বাহিনীর ৮টি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে এবং এতে প্রায় ৬০ জন ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।

রাশিয়ান সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় কুরস্ক অঞ্চলের ২৩টি এবং সুমি অঞ্চলের সাতটি গ্রামে ইউক্রেনীয় বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, ইউক্রেনের ২১তম, ২২তম, ৪১তম, ৪৭তম এবং ১১৫তম মেকানাইজড ব্রিগেড, ১৭তম ট্যাঙ্ক ব্রিগেড, ৮২তম এবং ৯৫তম এয়ার অ্যাসল্ট ব্রিগেডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: তাস

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

১ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে