আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকারাগুয়ার কারাগার থেকে ১৩৫ রাজবন্দির মুক্তি

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকারাগুয়ার কারাগার থেকে ১৩৫ রাজবন্দির মুক্তি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকারাগুয়ার কারাগার থেকে ১৩৫ রাজবন্দির মুক্তি

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকারাগুয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক, ধর্মীয় নেতা, ছাত্রসহ সরকার বিরোধী অন্তত ১৩৫ জন।

গণগ্রেফতার ও আটকের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মুক্তি পাওয়া রাজবন্দিদের নিকারাগুয়া থেকে গুয়াতেমালায় পাঠানো হয়েছে। গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের খাদ্য, বস্ত্র, পরিবহন ও বাসস্থানের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের অনেককে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে।

মুক্তিপ্রাপ্তদের ১৩ জন টেক্সাসভিত্তিক ধর্মীয় সংগঠন মাউন্টেন গেটওয়ের সাথে জড়িত। নিকারাগুয়ার সাথে দীর্ঘ দেনদরবারের পর তাদের মুক্তি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, দল গঠন ও ধর্মপালনের মৌলিক অধিকার শান্তিপূর্ণভাবে চর্চার জন্য কাউকে কারাগারে রাখা ঠিক না। প্রেসিডেন্ট ওর্তেগার কর্তৃত্ববাদী শাসনের নিন্দা জানিয়েছেন তিনি।

গতবছরও নিকারাগুয়ার দুই শতাধিক রাজবন্দির মুক্তিতে সাহায্য করেছিলো যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

১ মিনিট আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

১৭ মিনিট আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৫৫ মিনিট আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৮ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৮ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে