আন্তর্জাতিক

কয়লার খনিতে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত

কয়লার খনিতে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত
ছবি: সংগৃহিত

কয়লার খনিতে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুকিতে একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনি শ্রমিক। হামলায় আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, শুক্রবার বেলুচিস্তানের দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় কমপক্ষে ২০ জন খনি শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, একদল সশস্ত্র লোক ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেডও নিক্ষেপ করে।

দুকির ডাক্তার জোহর খান শাদিজাই বলেছেন, আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।

দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসিরও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্বৃত্তরা হামলায় হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও আগুন দিয়েছে। জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন।

দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় ডিসি কাকার বলেন, নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

সাতজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য লোরালাই তহসিল সদর দপ্তরে স্থানান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মৃতদের তাদের নিজ নিজ শহরে নিয়ে যাওয়া হবে।

কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

জাতিসংঘে তৃণমূল সাংসদের চিঠি কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে পানি বন্ধের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ ঘন্টা আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

৩ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

৩ ঘন্টা আগে