আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: সংগৃহিত

পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চার বাংলাদেশি ও তাদের এক আশ্রয়দাতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার কলকাতার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রায়গঞ্জ পুলিশ বলছে, মোহিনীগঞ্জে গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন হৃদয় বর্মণ (১৭), তুলা বর্মণ (২০), অন্তর বর্মণ (১৯) এবং লিপু রায় (২৯)। এই চার বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে মোহিনীগঞ্জের বাসিন্দা অচিন্ত্য বর্মণকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের একটি সূত্র বলেছে, ওই বাংলাদেশিরা বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর সীমান্ত লাগোয়া মোহিনীগঞ্জ গ্রামে আশ্রয় নেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় ওই বাংলাদেশিদের।

জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশিরা পুলিশকে বলেছেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মসংস্থানের সমস্যায় পড়েছেন তারা। যে কারণে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে কলকাতায় পাড়ি জমিয়েছেন তারা। তবে তাদের পশ্চিমবঙ্গে যাওয়ার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে রায়গঞ্জ পুলিশ।

গ্রেপ্তারকৃতদের একজন বলেন, ‘‘আমরা দিনাজপুরে থাকি। সেখানকার একটি বাড়িতে আমি ঘুমাচ্ছিলাম। পুলিশ আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। বাংলাদেশে কাজের সংকট তৈরি হয়েছে। কী খাব বুঝে উঠতে পারছি না। সেই কারণে এ দেশে এসেছি। দশ-পনেরো দিন আগে এ দেশে এসেছিলাম। এখানে তো কেউ নেই।’’

তিনি বলেন, কলকাতার বিভিন্ন স্টেশনে রাত কাটিয়েছি। বাড়িতে মা-বাবা রয়েছেন। এ দেশে এসে ভেবেছিলাম কাজ পাব। কিন্তু পাইনি। আগে জানলে আসতাম না।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৬ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৬ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৭ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৭ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৮ ঘন্টা আগে