আন্তর্জাতিক

যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত: ইরান

যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত: ইরান
ছবি: সংগৃহিত

যুদ্ধের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত: ইরান

ইরানের সশস্ত্র বাহিনী যেকোন যুদ্ধের হুমকি মোকাবেলায় সর্বদা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পর্সের (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা।

আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি রোববার জেনারেল আব্বাস নীলফরৌশানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন। খবর মেহের নিউজের।

জেনারেল নীলফরৌশানের আত্মত্যাগের কথা উল্লেখ করে মাসজেদি বলেন, আমরা তার মৃত্যুতে থেমে থাকব না এবং আমরা সেই প্রিয় শহীদদের রক্তের প্রতিশোধ নেব। আমরা দখলদার ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতিশোধ নেব।

জেনারেল ঘানিকে নিয়ে শত্রুর মিডিয়ার অপপ্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, শত্রুর সাম্প্রতিক প্রচেষ্টা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ।

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরানের জেনারেল আব্বাস নীলফোরোশানও প্রাণ হারান।

ইরান ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গত ১ অক্টোবরে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে ২ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এর পর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সুযোগ খুঁজছে দখলদার ইসরায়েল। ইরানে হামলার অনুমোতি নিতে দফায় দফায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেও সবুজ সংকেট পায়নি।

কারণ, ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েলকে, তেহরানে হামলা চিন্তা করলে এবার জবাব হবে আরো ভয়ংকর।মূলত: ওই হুমকির পর থেকেই চুপশে আছে ইসরায়েল। সে কথাই আরেকবার মনে করিয়ে দিলেন আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি।

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৫ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৮ ঘন্টা আগে