আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে হামলায় দুই ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরে হামলায় দুই ভারতীয় সেনা নিহত
ছবি: সংগৃহিত

জম্মু ও কাশ্মীরে হামলায় দুই ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাশ্মীরের বারামুল্লাহতে এ ঘটনা ঘটে। এই হামলায় দুই বন্দর কর্মী নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বারমুল্লার বুটাপাত্রিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ভারতীয় সেনাবাহিনী চিনার কর্পস সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বন্দুকধারীরা সেনাদের একটি গাড়িতে প্রথমে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগেই সেখানে এক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই শ্রমিকের নাম প্রীতম সিং বলে জানা যায়। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।

গত ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনাদের গাড়ি লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। এর তিন দিন আগে কাশ্মীরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে দুই হামলাকারী একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়। সেখানে শ্রমিকেরা থেকে কাজ করেন।

জম্মু ও কাশ্মীরের নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ শ্রমিক নিহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শ্রমিকরা সেখানে গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছিলেন।

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ঐক্যের আহ্বান সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ হোসেন

ইসলামী দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, সব ইসলামী দল এক হলেও বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সাধারণ জনগণের সঙ্গে দলগুলোর যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১৬ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে