আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক
ছবি: সংগৃহিত

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মার্কসবাদী অনুরা কুমারা দিসানায়েক জয়ী হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ফলাফলে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তথ্য জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

কোনও প্রার্থীই ৫০ শতাংশ ভোট বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াল। আর এই দফায় বাজিমাত করেছেন দিসানায়েক।

ভোটের ফলাফলে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা দ্বিতীয় এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে তৃতীয় স্থানে রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার নির্বাচিত প্রেসিডেন্টের শপথ নেওয়ার কথা রয়েছে।

২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। তখন ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করা হয়। এর পর এই প্রথম দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে ভোট দিয়েছেন এক কোটি ৭০ লাখেরও বেশি ভোটার।

১৯৮২ সালের পর থেকে শ্রীলঙ্কার আটটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রত্যেকটির প্রথম দফাতেই বিজয়ী নির্ধারিত হয়েছে। এবারই প্রথম ‍নির্বাচন দ্বিতীয় দফায় গড়ালো। দেশটির নির্বাচন কমিশন বলেছে, শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন ছিল এটি। এরপরও শনিবার রাতের দিকে ‘জননিরাপত্তার’ জন্য কারফিউ ঘোষণা করেছিল পুলিশ।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

১ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

৩ ঘন্টা আগে