সাহিত্য

রাবিতে কবি আসাদ বিন হাফিজ স্মরণসভা অনুষ্ঠিত

রাবিতে কবি আসাদ বিন হাফিজ স্মরণসভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

রাবিতে কবি আসাদ বিন হাফিজ স্মরণসভা অনুষ্ঠিত

শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে কবি আসাদ বিন হাফিজের স্মরণে আলোচনা সভা ও দুআ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের একটি শিক্ষক কক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রফেসর এবং কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রফেসর ড. মুহাম্মদ সেতাউর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ ইফতিখারুল আলম মাসউদ।

এসময় কবি আসাদ বিন হাফিজের সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা পেশ করেন বাংলা লিটারেটার পত্রিকার সম্পাদক কবি সায়ীদ আবুবকর, নতুন একমাত্রার নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, আইবিএস পিএইচডি রিসার্চ ফেলো মুহাম্মদ মোজাম্মেল হক, কবি সালেকুর রহমান সম্রাট প্রমুখ।

এসময় বক্তাগণ আরোও বলেন, কবি আসাদ বিন হাফিজ ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি, গীতিকার, ছড়াকার, প্রাবন্ধিক, বিশুদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা এবং সফল সংগঠন ও প্রকাশক। ইসলামী আদর্শের ভিত্তিতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে ছড়িয়ে দেবার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। তাঁর সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে উচ্চতর ডিগ্রি লাভকারী এই বিদগ্ধ কবির মৃত্যুতে বাংলা সাহিত্যের আদর্শিক ধারায় বিরাট শূণ্যতার সৃষ্টি হলো। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা লেখাগুলোকে অতিদ্রুত সংরক্ষণ ও সংকলনের উপর বক্তাগণ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তরুণ কবি ও গবেষকদের কণ্ঠে কবির কাব্যসমগ্র থেকে বেশ কয়েকটি কবিতা পাঠ করা হয়।

বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

দখল-দূষণ ঠেকাতে বিশেষ টাস্কফোর্স বারনই নদী পুনরুজ্জীবনে কঠোর পদক্ষেপ

রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নদী খননের পর পুনরায় দখল, ভরাট ও বর্জ্য ফেলা ঠেকাতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।

জাতীয়

৩৪ মিনিট আগে

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৮ ঘন্টা আগে