সাহিত্য

রাজশাহীতে 'জুলাই জেনোসাইড ও আগস্ট বিপ্লব' উপলক্ষে কবিতা উৎসব

রাজশাহীতে 'জুলাই জেনোসাইড ও আগস্ট বিপ্লব' উপলক্ষে কবিতা উৎসব
ছবি: সংগৃহীত

রাজশাহীতে 'জুলাই জেনোসাইড ও আগস্ট বিপ্লব' উপলক্ষে কবিতা উৎসব

পরিচয় সংস্কৃতি সংসদের উদ্যেগে 'জুলাই জেনোসাইড ও আগস্ট বিপ্লব' উপলক্ষে 'বিজয়ের কবিতা উৎসব' আসর অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর 'পরিচয় সংস্কৃতি সংসদে'র প্রাঙ্গনে এই আসরের আয়োজন করা হয়। কবি সাহিত্যেকরা তাঁদের অসাধারণ সব কবিতা ও অনুভূতির মাধ্যমে প্রকাশ করেন।

বৃষ্টি উপেক্ষা করে লেখক-কবি-শিল্পীরা একত্রিত হয়ে বলেন, গত ১৫ বছরে দিল্লীর রাজনৈতিক মদদে অবৈধ অনির্বাচিত অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার গুম খুন, সন্ত্রাস, গণহত্যা দুর্নীতি ও টাকা পাচারের মাধ্যমে যে ভয়ঙ্কর দুঃশাসন কায়েম করেছিল। তা আজ অসংখ্য প্রাণ ও রক্তের বিনিময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ধ্বংস প্রাপ্ত হয়েছে । একদিকে শহীদ ও আহত ছাত্র- জনতার জন্য শোক; অন্যদিকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা উদযাপন আমাদেরকে সুন্দর আগামীর দিকে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এসময় কথাশিল্পী ও অনুবাদক ড. নাজিব ওয়াদুদের সভাপতিত্বে কবিতা পাঠ ও অনুভূতি ব্যক্ত করেন, সাংবাদিক ও ইতিহাস গবেষক সরদার আবদুর রহমান, কবি ও প্রাবন্ধিক সায়ীদ আবুবকর, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল, কথাশিল্পী মতিউর রাহমান, কথাশিল্পী আসাদুল্লাহ মামুন, কবি ও গবেষক জহুরুল ইসলাম, কবি বান্দা হাফিজ, কবি আব্দুর রাজ্জাক রিপন, কবি ও গল্পকার মনির বেলাল, গল্পকার ফাহিম ফয়সাল, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, শিল্পী প্রার্থনা প্রমুখ।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৫ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৯ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৯ ঘন্টা আগে