সাহিত্য

কবিতা বাংলাদেশ'র রজতজয়ন্তী কবি সম্মেলন অনুষ্ঠিত

কবিতা বাংলাদেশ'র রজতজয়ন্তী কবি সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কবিতা বাংলাদেশ'র রজতজয়ন্তী কবি সম্মেলন অনুষ্ঠিত

বৃষ্টি ভেজা শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে কবিতা বাংলাদেশের রজতজয়ন্তী ও কবি সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে কবি ও সংস্কৃতি কর্মীরা দুর্দান্ত সাহস যুগিয়েছেন। বৈষম্যমুক্ত সমৃদ্ধ স্বদেশ নির্মানে কবিতাকে যুক্তি-শক্তি-মুক্তির হাতিয়ার হিসেবে আরো শাণিত করতে হবে। ছাত্র-জনতার গণবিপ্লবে প্রতিটি শ্লোগানই ছিলো অনন্য কবিতা।

কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন প্রকাশ ও সংবিধানে অন্তর্ভূক্তির আহবান জানানো হয়। আয়োজনের শুরুতেই উৎসব ব্যানারের মোড়ক উন্মোচন করেন বরেণ্য শিক্ষাবিদ ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

কবিতা বাংলাদেশের সভাপতি কবি আল মুজাহিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের পরিচালনায় এবারের উৎসবের প্রতিপাদ্য ছিলো "ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত।"

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, কবি জয়নুল আবেদীন আজাদ, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কবি চৌধুরী গোলাম মাওলা, কথাশিল্পী নাজিব ওয়াদুদ, কবি শরীফ আবদুল গোফরান,কবি নাসির হেলাল প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি কবি নই তাই কবি সম্মেলনে বড় বেমানান। তবে কবিতাকে ভালবাসি বলেই আপনাদের অনুষ্ঠানে এসেছি। এবারের ছাত্র জনতার আন্দোলনে কবিরা যেভাবে সবাইকে উজ্জীবিত রেখেছেন বলেই গণবিপ্লব সফল হয়েছে। এটাই ইতিহাসে বাংলা রেনেসাঁ হিসেবে বিবেচিত হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই বৈষম্যমুক্ত রাষ্ট্র ও সমাজ গড়ার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। রজতজয়ন্তী উৎসবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সেমিনারে

"বাংলাদেশের কবিতা: উৎস থেকে অধুনা" শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করবেন ড. ফজলুল হক তুহিন। কবি জয়নুল আবেদীন আজাদ এর সভাপতিত্বে সেমিনারে

আলোচনায় অংশ নেন কবি আবদুল হাই শিকদার, কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কবি সায়ীদ আবুবকর, কবি মুজতাহিদ ফারুকী, কথাশিল্পী নাজিব ওয়াদুদ, কবি শরীফ আবদুল গোফরান, কবি নাসির হেলাল, ড. কামরুল হাসান, ড. মোহাম্মদ হারুন রশিদ, লেখক ও গবেষক ইমরান মাহফুজ প্রমুখ। সেমিনার পর্ব উপস্থাপন করেন মোহাম্মদ জসিম উদ্দিন।

সম্মেলনের তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিকন্ঠে কবিতা পাঠ। এ পর্বে সভাপতিত্ব করেন কবি সাজ্জাদ হোসাইন খান ও কবি আশরাফ আল দীন। এই পর্ব উপস্থাপন করেন কবি নাইম আল ইসলাম মাহিন। অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত দুই শতাধিক কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।

কবি সম্মেলনের সমাপনী ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহবায়ক ড. আ জ ম ওবায়েদুল্লাহ। পরিচালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সদস্য সচিব ড. মোস্তফা মনোয়ার। এ পর্বে বক্তব্য রাখেন সংস্কৃতি চিন্তক আমীরুল ইসলাম, চারুশিল্পী ইব্রাহীম মন্ডল, বাচিক শিল্পী মাহবুব মুকুল, মুক্তবুলি সম্পাদক আযাদ আলাউদ্দীন প্রমুখ।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

১ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে