সাহিত্য

কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন

কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন
ছবি: সংগৃহিত

কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন

কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি কাজী নজরুল ইসলামকে 'জাতীয় কবি' হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এতদিন মুখে মুখে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। অবশেষে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট হতে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও

ফিরে আসার পথ

সুফি কবিতা ফিরে আসার পথ

সাহিত্য

৫ দিন আগে

ইশ্‌কের আতশে

সুফি কবিতা ইশ্‌কের আতশে

সাহিত্য

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১:১৭ পিএম

এবনে গোলাম সামাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

এবনে গোলাম সামাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

সাহিত্য

রোববার, ১৬ আগস্ট ২০২৬, ৯:৫০ এএম