জাতীয়

কোটা আন্দোলন : সরকারের দাবি নিহত ১৫০, হাসপাতালের তথ্য ভিন্ন

কোটা আন্দোলন : সরকারের দাবি নিহত ১৫০, হাসপাতালের তথ্য ভিন্ন
আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন - ছবি : বিবিসি

কোটা আন্দোলন : সরকারের দাবি নিহত ১৫০, হাসপাতালের তথ্য ভিন্ন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতায় এখন পর্যন্ত ২০৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি বাংলা। ঢাকা ও এর বাইরের দুই ডজনেরও বেশি হাসপাতালের সাথে যোগাযোগ করে এই তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে কেবল ঢাকার হাসপাতালগুলোতেই মারা গেছেন অন্তত ১৬৫ জন।

বাকিদের মৃত্যু হয়েছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ, সিলেট, মাদারীপুর ও বগুড়ায়।

নিহতদের বড় একটি অংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে, মৃত্যুর এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ আহতদের অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।

এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই বিবিসি বাংলাকে জানিয়েছেন যে আহতদের চাপ সামলাতে গিয়ে নিহতদের সবার হিসাব তারা রাখতে পারেননি। নাম নিবন্ধন করার আগেই স্বজনদের কেউ কেউ লাশ বাড়িতে নিয়ে গেছেন।

তাছাড়া বিবিসি বাংলার পক্ষে সবগুলো হাসপাতালে খোঁজ নেয়া সম্ভবও হয়নি।

এদিকে, পুলিশ ও স্বজনরা আগ্রহ না দেখানোয় মৃতদের উল্লেখযোগ্য একটি অংশের ময়নাতদন্ত হয়নি বলেও হাসপাতালগুলোর কাছ থেকে জানতে পেরেছে বিবিসি।

আন্দোলনকে ঘিরে সহিংসতায় সোমবার (২৯ জুলাই) পর্যন্ত সারা দেশে ১৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীসহ অন্তত ২৬৬ জন মানুষ মারা গেছেন বলে দাবি করছেন আন্দোলনকারীরা।

এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরেও মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে। কেউ বলছে মৃতের সংখ্যা ২১১ জন, আবার কেউ দাবি করছে ১৮৫ জন।

সূত্র : বিবিসি

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

হাম হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

সারাদেশ

১৬ মিনিট আগে

হেতেমখাঁ-বর্ণালী সড়ক

সম্পন্ন হলো উন্নয়ন কাজ হেতেমখাঁ-বর্ণালী সড়ক

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন

রাজশাহী

১৮ মিনিট আগে

৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

মূল্যস্ফীতি ১৬ বছরের সর্বোচ্চ ৩৮ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা

দীর্ঘ সময় ধরে পণ্যমূল্য বাড়তে থাকায় নির্দিষ্ট আয়ের মানুষ, নিম্ন আয়ের পরিবার ও সীমিত সঞ্চয়ের ওপর নির্ভরশীলদের ক্রয়ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএমএফের পূর্বাভাসে অবনতির ধারাও স্পষ্ট। সংস্থাটি চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস এপ্রিলে ৪ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করলেও জুলাইয়ে তা কমিয়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং অক্টোবরে আরও কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ করেছে। একই সময়ে মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।

স্পেশাল ফিচার

৩৪ মিনিট আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৪ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৪ ঘন্টা আগে