জাতীয়

আন্দোলনের সমর্থনে সামাজিক মাধ্যমে লাল রঙের প্রতিবাদ

আন্দোলনের সমর্থনে সামাজিক মাধ্যমে লাল রঙের প্রতিবাদ
কোটা আন্দোলনকারীদের ডাকে সামাজিক মাধ্যমে প্রোফাইল ছবি লাল করে সহিংসতার প্রতিবাদ জানাচ্ছেন ব্যবহারকারীরা - ছবি - ইন্টারনেট

আন্দোলনের সমর্থনে সামাজিক মাধ্যমে লাল রঙের প্রতিবাদ

কোটা আন্দোলনকারীদের ডাকে সামাজিক মাধ্যমে প্রোফাইল ছবি লাল করে সহিংসতার প্রতিবাদ জানাচ্ছেন ব্যবহারকারীরা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে আজ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের একজন সমন্বয়ক মো: মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

পাল্টা কর্মসূচি হিসেবে মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে এই কর্মসূচির পক্ষে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে এ নিয়ে পোস্ট করতে দেখা গেছে।

শুধু আন্দোলনকারী না, প্রতিবাদী এই ক্যাম্পেইনে অংশ নিতে দেখা গেছে অনেক সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি, তারকা কিংবা সাংবাদিকদেরও।

তাদের কেউ কেউ ফেসবুকের প্রোফাইল ছবি বা কাভার ফটো পরিবর্তন করেছেন। কেউ কেউ আবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধেও পরিবর্তন করেছেন।

সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখান করে তারা আন্দোলনকারীদের সাথে একাত্নতা প্রকাশ করেছেন।

কেউ কেউ সেখানে লিখেছেন, ‘কালো নয়, আমাদের শোকের রঙ লাল’।

তবে সরকারের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকার সমর্থিত ব্যক্তি বা দলীয় অ্যাকাউন্ট থেকে কেউ কেউ আবার ফেসবুক প্রোফাইল বা কাভার ফটো কালো করে শোক প্রকাশ করতেও দেখা গেছে।

সূত্র : বিবিসি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

৩ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

৩ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

৩ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৮ ঘন্টা আগে