জাতীয়

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকদের অবস্থান কর্মসূচি, আহত ৩৩ জন

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকদের অবস্থান কর্মসূচি, আহত ৩৩ জন
ছবি: সংগৃহিত

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকদের অবস্থান কর্মসূচি, আহত ৩৩ জন

পুলিশের লাঠিচার্জে আহত কলেজ শিক্ষক আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা কামাল জানান, পুলিশ আকস্মিক সাউন্ড গ্রেনেড মেরে, জলকামানের ব্যবহার করেছে। বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের অবস্থান কর্মসূচির এক পর্যায়ে লং মার্চ কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশি হামলায় ১১ জন নারী শিক্ষকসহ ৩৩ জন শিক্ষক আহত হয়েছেন।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন শিক্ষক সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, শিক্ষক হুমায়ুন কবির সুমন, নুরুল আবছার সিকদার, জয়নাল আবেদীন, সুজা উদ্দিন, আবদুল মালেক কাজল, জহিরুল হক, আবুল আলা শিবলী, তৌহিদুর রহমান, শারমিন, রোকসানা ও তানিয়াসহ ৩৩ জন শিক্ষক আহত হন।

শিক্ষকরা বলেন, গত মঙ্গলবার (১৫ অক্টোবর) শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করি। তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি চলাকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছয় জন শিক্ষককে নিয়ে যাওয়া হয় বৈঠক করার জন্য। বৈঠকে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে শিক্ষকরা আশ্বস্ত হতে না পেরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে লং মার্চ শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান দিয়ে হামলা চালায় এবং লাঠিচার্জ শুরু করে। পুলিশের পিটুনিতে শিক্ষকরা রাস্তা ছেড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেন। পুলিশ ইচ্ছেমতো শিক্ষকদের চড়-থাপ্পড়ও মেরেছেন।

শিক্ষক নাজনীন আক্তার বলেন, পুলিশে শিক্ষকদের পিটিয়ে হাত-পা শরীর থেঁতলে দিয়েছেন। অপ্রয়োজনে একজন শিক্ষককের কানে চড় মেরে আহত করেছেন।

প্রধান সমন্বয়ক মো. মোস্তফা কামাল বলেন, সাউন্ড গ্র্যানেড ও জলকামান মেরে আতঙ্ক তৈরি করে পুলিশ। একপর্যায়ে লাঠি চার্জ শুরু করে। শিক্ষকদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছু শিক্ষক পুলিশকে অনুরোধ জানায়, এতে তারা আরও মারমুখী হয়ে ওঠে। একজন শিক্ষক আতঙ্কে পুলিশের পা ধরে অনুরোধ করেন। শিক্ষকদের পুলিশ এভাবে অপমান করেছেন। অথচ আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন ও সাধারণ সম্পাদক মেহরাব হোসেন বলেন, শিক্ষকরা বেশি কিছু চাননি। এমপিওভুক্তি সুনির্দিষ্ট আশ্বাস পেলেই তারা ঘরে ফিরে যেতেন। তাদের পিটিয়ে বিদয়া করা ন্যক্কারজনক।

তারা আরও বলেন, বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা ৩২ বছর ধরে বলতে গেলে বিনা বেতনে চাকরি করছেন। কলেজ থেকে সামান্য টাকা দেওয়া হয় যা অনিয়মিত। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় জানার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিগত সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এমপিওভুক্তির জন্য নির্দেশনা দেওয়া হলেও আমলারা রহস্যজনক কারণে এমপিওভুক্ত করেননি। আর এ কারণে এখন আমরা বর্তমান সরকারের কাছে আমাদের দাবি পক্ষে যুক্তি তুলে ধরে আন্দোলন করছি এমপিওভুক্তির জন্য।

কর্মসূচি ছেড়ে চলে যাওয়ার পর প্রধান সমন্বয় মো. মোস্তফা কামাল জানান, শিক্ষকদের একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকা কেন্দ্রে বৈঠক করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে।

এর আগে গতকাল বুধবারের (১৬ অক্টোবর) কর্মসূচিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পেয়ে সন্ধ্যার পর শিক্ষকরা শিক্ষা ভবনের সামনে শুয়ে পড়েন এবং রাস্তা অবরোধ করেন। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাসে রাত পৌনে ১০টার দিকে রাস্তা ছেড়ে দেন।

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

১৫ মিনিট আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২৯ মিনিট আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে