আজ থেকে ইসির সীমানা নির্ধারণের শুনানি শুরু
আজ থেকে ইসির সীমানা নির্ধারণের শুনানি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে শুনানি শুরু হচ্ছে আজ (২৪ আগস্ট)। চলবে আগামী বুধবার পর্যন্ত।
এই চার দিনে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এসব তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, রবিবার থেকে আমরা সীমানা নির্ধারণে দাবি-আপত্তির যে আবেদনগুলো এসেছে, সেগুলোর শুনানি শুরু হবে। যা চলবে বুধবার পর্যন্ত। এসব দাবি-আপত্তির বিষয়ে শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।










