জাতীয়

বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না

বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না
- ছবি - ইন্টারনেট

বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়া যখন বন্দী ছিলেন, অসুস্থ ছিলেন তখন তার পক্ষে কথা বলার কেউই ছিলেন না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়াকে সবার কাছে পৌঁছে দিয়েছে, আর আরেকজনকে বিতাড়িত করেছে। বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ইন্টারালাইজড করতে হবে।

এ সময় লেখক ও গবেষক অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বলেন, এই জনপদের মানুষ তাকে মনে রাখবে তার ত্যাগ, সততা, অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতাসহ নানা গুণের কারণে। তার দেয়া মন্ত্রগুলো ধারণ করলে তার দল এবং দেশ রক্ষা পাবে, অন্যথায় পাবে না। তার মৃত্যুতে সময় এবং আগামীর মৃত্যু হয়নি, বরং খালেদা জিয়া এবং তার আদর্শই হবে আগামীর বাংলাদেশের চালিকাশক্তি।