জাতীয়

দিল্লি হয়ে শনিবার ঢাকা আসবেন ডোনাল্ড লু

দিল্লি হয়ে শনিবার ঢাকা আসবেন ডোনাল্ড লু
ছবি: সংগৃহীত

দিল্লি হয়ে শনিবার ঢাকা আসবেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনদিনের সফরে বাংলাদেশে আসছে।

এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ আরও কয়েকজন।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে। এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, তার একটা বড় প্রতিফলন।

আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে। এ ছাড়া বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়, তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন।

তবে ডোনাল্ড লু ঢাকা আসছেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন-দিল্লি প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৩ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে