জাতীয়

বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে: জাতিসংঘ মানবাধিকার প্রধান

বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে: জাতিসংঘ মানবাধিকার প্রধান
ছবি: সংগৃহীত

বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে: জাতিসংঘ মানবাধিকার প্রধান

বাংলাদেশে হতাশাজনক সহিংসতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

রোববার (৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের জীবনের অধিকারকে সুরক্ষিত রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য জরুরিভিত্তিতে আহ্বান জানিয়েছেন।

শান্তিপূর্ণ সমাবেশে ও মত প্রকাশের স্বাধীনতার বিষয় স্মরণ করিয়ে দিয়ে ভলকার তুর্ক বলেছেন, সপ্তাহান্তে আরও অনেক বিক্ষোভকারী নিহত হয়েছেন। সিরাজগঞ্জে পুলিশ স্টেশনে হামলার সময় কমপক্ষে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার ঢাকায় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্ষমতাসীন দলের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছে।

তুর্ক বলেন, এতে আরও প্রাণহানি হবে, আরও ক্ষয়ক্ষতি হবে- এ জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, যারা সিনিয়র আছেন এবং যারা কমান্ড দেওয়ার জন্য দায়ী তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা অবশ্যই পরিষ্কার করতে হবে যে, এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি দেওয়া যাবে না। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন, তাদেরকে টার্গেট করা অবশ্যই বন্ধ করতে হবে সরকারকে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, যাদেরকে খেয়াল খুশিমতো আটক করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ইন্টারনেট ব্যবস্থা পুরোদমে চালু করতে হবে। অর্থপূর্ণ সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে।

ভলকার তুর্ক আরও বলেন, অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া এবং সহিংসতা উস্কে দেওয়াসহ জনপ্রিয় এই ভিন্নমতকে দমন করার অব্যাহত প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১২ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৬ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৬ ঘন্টা আগে