জাতীয়

প্রধানমন্ত্রী কেন একদিন আগেই ফিরছেন, কারণ জানালেন কাদের

প্রধানমন্ত্রী কেন একদিন আগেই ফিরছেন, কারণ জানালেন কাদের
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী কেন একদিন আগেই ফিরছেন, কারণ জানালেন কাদের

চার দিনে সফরে চীনে গেলেও একদিন আগেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা নিয়ে বিভিন্ন মহল থেকে নানা গুঞ্জন উঠছে। এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেছেন। কেন সরকার ও দলীয় প্রধান একদিন আগেই ফিরছেন তা জানিয়েছেন।

বুধবার (১০ জুলাই) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। বেইজিংয়ে তাঁর রাতযাপনের কথা ছিল। কিন্তু তিনি সেখানে না থেকে রাতেই দেশে ফিরে আসবেন। মেয়ে সায়মা ওয়াজেদ দেশে আছেন। তিনি কিছুটা অসুস্থ। তাই নেত্রী রাতেই দেশে ফিরে আসছেন। অনেকে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে।’

এর আগে মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বেইজিংয়ে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরটি ৮ থেকে ১১ জুলাই হওয়ার কথা ছিল। তবে ১০ জুলাই সন্ধ্যার মধ্যে সকল বৈঠক সম্পন্ন এবং ১১ জুলাই আনুষ্ঠানিক কোনো কিছু না থাকায় ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বেইজিং থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

চীনে সফররত প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান জানান, ১০ জুলাই বেইজিং সময় রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকার শাহজাললাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গত সোমবার (৮ জুলাই) চার দিনে সফরে চীনে যান প্রধানমন্ত্রী। আজ বুধবার বেইজিংয়ে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং সাতটি ঘোষণায় সই করেছে দুই দেশ।

এভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না: প্রধানমন্ত্রী

এভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না: প্রধানমন্ত্রী

জাতীয়

শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৫ এএম

কোটা আন্দোলনের প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

কোটা আন্দোলনের প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

জাতীয়

রোববার, ১৪ জুলাই ২০২৪, ১০:৫২ এএম

চীন থেকে একদিন আগেই ফিরে আসছেন প্রধানমন্ত্রী

চীন থেকে একদিন আগেই ফিরে আসছেন প্রধানমন্ত্রী

জাতীয়

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ৫:১৯ পিএম

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ১১:৫৮ এএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১১ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে