জাতীয়

কোটা আন্দোলন: দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় অর্ধশত

কোটা আন্দোলন: দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় অর্ধশত
ছবি: সংগৃহীত

কোটা আন্দোলন: দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় অর্ধশত

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত দুই শতাধিকের অধিক মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেলসহ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ। মৃত্যু ও সম্পদহানির পাশাপাশি আহত হয়েছে অসংখ্য আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদের মধ্যে অন্তত ৬০০ জন মানুষ চোখে কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও ছররা গুলির আঘাতের কারণে চিকিৎসা নিয়েছেন। এতে দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় রয়েছেন অর্ধশত রোগী।

শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে দুই হাসপাতালে প্রায় ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তবে তারা ফলোআপ চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ৫০৪ নম্বর ওয়ার্ডে বি-২৬ নম্বর শয্যায় ক্যানুলা হাতে শুয়ে আছে আট থেকে ১০ বছর বয়সী ইমরান। তার বাঁ চোখের পাপড়ি, কান, মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। এসব ছররা গুলির আঘাতের চিহ্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শিশুটির মা পান্না বেগম জানান, পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকার গলির মুখে বন্ধুদের সঙ্গে খেলা করছিল ইমরান। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল। হঠাৎ ছররা গুলি ইমরানের চোখে-মুখে লাগে। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা মেডিকেলে একদিন চিকিৎসা শেষে তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি। ইমরানের মতো আরও অনেক শিশু ও ব্যক্তি টিয়ারগ্যাস ও ছররা গুলিতে চোখে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা জানান, ১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত ছয় দিনে বিশেষায়িত এ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪২৪ জনের বেশি রোগী। এদের মধ্যে ৩১৮ জন ভর্তি হয়। অস্ত্রোপচার করা হয় ২৭৮ জনের। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

রোগীর চাপের কথা জানিয়ে তিনি বলেন, রোগীদের চাপ বেশি থাকায় ১১টি অস্ত্রোপচার কক্ষ (ওটি) একসঙ্গে চালু করেও সামাল দেওয়া যাচ্ছিল না। এখন জরুরি বিভাগে রোগীর চাপ কমেছে। এখন যারা আসছে তারা দ্বিতীয় বা তৃতীয়বার চিকিৎসার জন্য আসছে। কতজন চোখের দৃষ্টি ফিরে পাবে এখনই বলা যাচ্ছে না। অনেকের আরও দুই থেকে তিনটি চোখের সার্জারি করলে বোঝা যাবে। তবে অনেকের চোখের দৃষ্টি না ফেরার আশঙ্কা রয়েছে।

ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগের আবাসিক চিকিৎসক আল মাহমুদ লেমন বলেন, গত কয়েকদিনে সহিংসতার ঘটনায় চোখে আঘাতপ্রাপ্ত দুই শতাধিক রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ভর্তি করা হয় ৪৮ জনকে। ৩২ জনের অস্ত্রোপচার করা হয়, যার মধ্যে তিনজনের দুই চোখের অপারেশন করা হয়েছে। দুজনের দুটি চোখই একেবারে নষ্ট হয়ে গেছে। সাত থেকে আটজনের একটি করে চোখ নষ্ট হয়েছে। তাদের দৃষ্টি ফেরার সম্ভাবনা নেই। বাকি যাদের অস্ত্রোপচার করা হয়েছে, এদের একাধিক অস্ত্রোপচার প্রয়োজন। কয়জনের চোখের দৃষ্টি ফিরে পাবে এ মুহূর্তে বলা যাচ্ছে না।

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ছাত্র-জনতার ঢল

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:৩১ পিএম

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষ

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:২৫ পিএম

শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

শনিবার বিক্ষোভ, রোববার থেকে লাগাতার অসহযোগ

জাতীয়

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:১৬ পিএম

সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, নিহত ১

সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, নিহত ১

সারাদেশ

শুক্রবার, ০২ আগস্ট ২০২৪, ২:১২ পিএম

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

২ ঘন্টা আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

২ ঘন্টা আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

৩ ঘন্টা আগে