আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রোববার বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও দেশবাসীকে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।