জাতীয়

প্রবাসীদের জন্য সুখবর দিল কুয়েত

প্রবাসীদের জন্য সুখবর দিল কুয়েত
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য সুখবর দিল কুয়েত

কুয়েতের গৃহকর্মীদের (২০ নম্বর) ভিসা পরিবর্তন করে বেসরকারি খাতে (১৮ নম্বর) স্থানান্তর করার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৬ জুলাই) কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ নতুন এই নিয়ম জারি করেছেন।

১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বরের ভিতর দুই মাসে গৃহকর্মীরা ভিসা পরিবর্তনের সুযোগ গ্রহণ করতে পারবেন।

নতুন এই নিয়মে স্থানান্তরের জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করা হয়। যেখানে বলা হয়েছে, ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার (কফিলের) অনুমোদন লাগবে এবং গৃহকর্মীদের নিয়োগকর্তার সঙ্গে ন্যূনতম ১ বছর কাজ করতে হবে। ভিসা পরিবর্তন করতে হলে ৫০ কুয়েতি দিনার ফি পরিশোধ করতে হবে এবং প্রতিবছর বাড়তি আরও ১০ দিনার ফি দেওয়া লাগবে।

এর আগে শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ এক বৈঠকে বেসরকারি খাতে (ভিসা ১৮) কাজের ভিসায় গৃহকর্মী ভিসা (ভিসা ২০) স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুত করতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দেন। ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়।

কুয়েতে গৃহকর্মী ভিসায় প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। যারা দীর্ঘদিন ধরে খাদেম বা গৃহকর্মী ভিসা থেকে শন বা বেসরকারি খাতে ভিসা পরিবর্তন করার জন্য অপেক্ষায় ছিলেন। কুয়েত সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

নতুন বছরে কুয়েতে বেসরকারি খাতের কর্মীদের সুসংবাদ

নতুন বছরে কুয়েতে বেসরকারি খাতের কর্মীদের সুসংবাদ

জাতীয়

শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ৪:৫১ এএম

মারা গেছেন কুয়েতের আমির

মারা গেছেন কুয়েতের আমির

আন্তর্জাতিক

শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ এএম

কুয়েতের তেল শোধনাগারে আগুন

কুয়েতের তেল শোধনাগারে আগুন

আন্তর্জাতিক

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ৮:০৩ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৯ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১২ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১২ ঘন্টা আগে