জাতীয়

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যেভাবে দেওয়া হবে আর্থিক সহযোগিতা

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যেভাবে দেওয়া হবে আর্থিক সহযোগিতা
ছবি: সংগৃহিত

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যেভাবে দেওয়া হবে আর্থিক সহযোগিতা

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

এক সপ্তাহের মধ্যে আহতদের আর্থিক সহায়তা শুরু হবে এবং পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে সাত সদস্যের জুলাই ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।

নাহিদ ইসলাম জানান, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ৮০০ শহীদ এবং ২০ হাজারের বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭০০ পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, সকল পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা চাইলে যেকোনো খাতে ডোনেট করতে পারেন। এই ফান্ডটি আমরা সরকারি ত্রাণ তহবিল থেকে শুরু করলাম। এখন দেশের সবার কাছে ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি। সরকারের জায়গা থেকেও বিভিন্ন উদ্যোগ সেটি আলাদাভাবে নেওয়া হয়ে থাকবে।

নাহিদ বলেন, আমরা আজকেই প্রধান উপদেষ্টার কাছ থেকে ১০০ কোটি টাকার চেকটি গ্রহণ করেছে। আমি দেশবাসীকে অনুরোধ করব এবং যারা দেশের বাইরে আছে তাদেরকেও বলব যে, আপনাদের দান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতোমধ্যে আহত অবস্থায় আছে, ক্রিটিকাল অবস্থায় আছে, তাদের চিকিৎসা খুব দ্রুত শুরু করা আপনাদের এ অনুদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, চিকিৎসা যত বিলম্বে হবে, দেরি করে হবে তাদের আহত সংখ্যা তত বাড়বে। আপনাদের সকল কাছে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান। দান করা শুরু করেন।

দেশে বা বিদেশ থেকে কোনও ফান্ড এসেছে কিনা, আসলে তা কত টাকা— এমন প্রশ্নের জবাবের নাহিদ বলেন, আজকের সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকার চেক নিয়ে কার্যক্রম শুরু করলাম। আজকে আনুষ্ঠানিকভাবে সকলের কাছে আহ্বান জানাচ্ছি।

আহতদের জন্য এবং নিহতদের পরিবারকে কি পরিমাণ আর্থিক সহযোগিতা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল (বুধবার) এ নিয়ে বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হতে পারে।

সংবাদ সম্মেলনে মাহবুবর রহমান স্নিগ্ধ, কমিটির সদস্য ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন।

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৪১ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

১ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

১ ঘন্টা আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

১ ঘন্টা আগে