জাতীয়

গণঅভ্যুত্থানের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান তথ্য অধিদপ্তরের

গণঅভ্যুত্থানের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান তথ্য অধিদপ্তরের
ছবি: সংগৃহিত

গণঅভ্যুত্থানের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান তথ্য অধিদপ্তরের

জুলাই বিপ্লবের তথ্য ও চিত্র সংরক্ষণের জন্য আন্দোলনের সময়কার ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো বাংলাদেশের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ও বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট এবং স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদপ্তর। এ আন্দোলন ও বিপ্লবের কোনও ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ pidjuly2024@gmail.com ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে।

তথ্য অধিদপ্তর জানায়, একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে জুলাই বিপ্লব। এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আপামর ছাত্র-জনতা। স্বপ্নের বাংলাদেশ গড়তে শিশু-কিশোর-ছাত্র-জনতা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে। রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণে অবদান রাখুন আপনিও।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

১৯ মিনিট আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২২ মিনিট আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২৫ মিনিট আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

৪ ঘন্টা আগে