জাতীয়

বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য ভিসিদের তালিকা হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য ভিসিদের তালিকা হচ্ছে : শিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য ভিসিদের তালিকা হচ্ছে : শিক্ষা উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য ভিসিদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন তিনি এমন এ কথা জানান।

বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য ও অন্যান্য পদে নতুন নিয়োগের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আগে শিক্ষকদের রাজনৈতিক সংগঠন থেকে একজনকে উপাচার্য বানিয়ে দেওয়া হতো। আমাদের ক্ষেত্রে তো সেই সুযোগ পাচ্ছি না। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষককে আমরা চিনি, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব এবং প্রশাসনিক দক্ষতার দিক থেকে যারা সকলের কাছে গ্রহণযোগ্য এ রকম শিক্ষকদের তালিকা তৈরি করছি। যত দ্রুত সম্ভব আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দেব।

মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকেও অনেক শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। অনেকে আবার রাজনৈতিক পরিচয়ের কারণে নিজে থেকে সরে যাচ্ছেন। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের বেসরকারি কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা হয়েছিল। তাতে শিক্ষক নিয়োগে যে অনিয়ম হয়েছে সেটা ছিল পুঞ্জীভূত অনিয়ম। অসঙ্গত কারণে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। এ রকম হাজার হাজার অভিযোগ আমার কাছে এসেছে। এগুলো নীতিগত সিদ্ধান্ত ছাড়া তো ঠিক করা যাবে না। তবে কথা হচ্ছে শিক্ষাঙ্গনে ভদ্রতা বজায় রাখতে হবে, বল প্রয়োগ করা যাবে না, ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না।

তিনি বলেন, চর দখলের মতো একটা রাজনৈতিকভাবে গঠিত পরিচালনা কমিটি চলে গেল, আরেকটা দল এসে দখল করল- এটা আমরা চাই না। আমরা চাই গুণগত মান শিক্ষায় আসুক। আমি বলেছিলাম বেসরকারি স্কুল-কলেজের পুরো কমিটিকেই বাতিল করতে, কিন্তু কোনো কারণে বোধহয় শুধু সভাপতিকে বাতিল করা হয়েছে।

নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবই সংস্কার প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নতুন শিক্ষাক্রমে অনেক দুর্বলতা রয়েছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রম অনেক দুর্বল। তবে আমাদের হাতে সময় নেই, যতটুকু পারি পরিবর্তন করা হবে। এ ছাড়া জানুয়ারি মাস আসতে বেশি দিন সময় নেই। এরমধ্যে সারাদেশের পাঠ্যবই তৈরি করতে হবে। এই পাঠ্যবই ছাপার চক্র রয়েছে। যারা কোটি কোটি টাকা বাণিজ্য করেছে। সময় থাকলে পুরো শিক্ষাক্রম সাজিয়ে নতুন বইগুলো দিতে পারতাম।

তিনি বলেন, নতুন শিক্ষানীতি করতে চাইলে অনেক সময় লাগবে। তবে আশা করছি আধুনিক শিক্ষানীতি প্রণয়নের জন্য প্রারম্ভিক সূচনা করে যেতে পারব।

তিনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে অনেকে ঢুকে গেছে। অভিভাবকরা চিন্তিত ছিলেন, তাদের বাচ্চারা কিছু পড়ছে না। কী কী সব প্রজেক্ট করছে তারা সেটি বুঝতে পারছে না এবং মূল্যায়নের পদ্ধতিও বুঝতে পারছে না। আমি দুয়েকটি বই দেখেছি। এগুলো দেখে মূল্যায়ন পদ্ধতি নিয়ে ভাবছি। এই বাংলা আমি নিজে বুঝি না। আমি বুঝি না আসলে কী করে মূল্যায়ন হয়। সবার আগে পরীক্ষা দিয়ে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, এবারের মুদ্রণে যেহেতু বাণিজ্য হবে না, পাঠ্যবইগুলো দৃষ্টিনন্দন হবে, কাগজ এত খারাপ হবে না, ছাপায়ও বেশি ভুল থাকবে না। আমলাতান্ত্রিক জটিলতাকে যতটুকু পারি কমিয়ে এনে, নিজে দায়িত্ব নিয়ে চেষ্টা করব বইগুলো যাতে ঠিক সময়ে মুদ্রিত হয়। আর্থিক অনিয়ম হবে না এটি আমি নিশ্চিত করব। লেখায় কী ধরনের পরিবর্তন আসবে তা নির্ধারণে আমরা একটি কমিটি তৈরি করে দিচ্ছি। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নেতৃত্বে আমাদের গাইডলাইনে তিনি তৈরি করে দিবেন।

টেন্ডারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে যা আছে সব বন্ধ। ৩৫-৩৬ কোটি বই এত কম সময়ে ছাপিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়া যাবে কি না জানতে চাইলে তিনি বলেন, যতটুকু পারি চেষ্টা করব।

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

১০ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১১ ঘন্টা আগে