জাতীয়

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা শনিবার

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা শনিবার
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা শনিবার

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শহীদদের অবদান স্মরণে সরকার আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে একটি স্মরণসভা করতে যাচ্ছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়াদিসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, স্মরণসভা আয়োজন করতে কিছু ব্যয় সম্পৃক্ত থাকবে। ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এসব প্রয়োজনীয় ক্রয় সম্পন্ন হবে। বৈঠকে এ লক্ষ্যে একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।

তিনি জানান, রাজধানীর বিআইসিসিতে অনুষ্ঠেয় এ অনুষ্ঠান আয়োজনে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে।

সালেহউদ্দিন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা স্মরণসভার প্রস্তুতির বিষয়টি দেখছেন।

এতে আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৪ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৫ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে