জাতীয়

‘আয়নাঘরের বন্দীদের’ মুক্তির দাবিতে সাবেক সেনা কর্মকর্তারা

‘আয়নাঘরের বন্দীদের’ মুক্তির দাবিতে সাবেক সেনা কর্মকর্তারা
ছবি: সংগৃহিত

‘আয়নাঘরের বন্দীদের’ মুক্তির দাবিতে সাবেক সেনা কর্মকর্তারা

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) ‘আয়নাঘরের বন্দীদের’ মুক্তির দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বন্দীদের স্বজনেরা।

সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় ২০ থেকে ২৫ জন সাবেক সেনা কর্মকর্তা সেখানে অবস্থান নেন।

রাত ১০টার দিকে সাবেক রাষ্ট্রদূত ও সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ জামান গণমাধ্যমকে বলেন, ‘ডিজিএফআই-এর আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। আমাকেও সেখানে বন্দী রাখা হয়েছিল। এ কারণে বাকি বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি। তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না।’

লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমান বীর প্রতীক, ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মো: হাসান নাসিরসহ আরো অনেকে সেখানে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

তাদের অভিযোগ, বছরের পর বছর ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের বন্দীশালায় অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে। আজ (সোমবার) রাতের মধ্যেই তাদের মুক্তি দিতে হবে। তা না হলে দায়মুক্তির জন্য তাদেরকে মেরে ফেলা হতে পারে।

যদি তাদের হস্তান্তর করা না হয় তাহলে পরবর্তী ঘটনার দায় ডিজিএফআইয়ের বর্তমান কর্মকর্তাদের নিতে হবে বলেও তারা উল্লেখ করেন।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১১ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৫ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৫ ঘন্টা আগে