দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে বিজয়ী হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জাতীয় সংসদ অধিবেশন কক্ষে নির্ধারিত প্রক্রিয়ায় ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।