জাতীয়

ড. ইউনূস ও নাহিদকে কটূক্তির অভিযোগে মামলা

ড. ইউনূস ও নাহিদকে কটূক্তির অভিযোগে মামলা
ছবি: সংগৃহিত

ড. ইউনূস ও নাহিদকে কটূক্তির অভিযোগে মামলা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন হাফেজ মো.সাইফুদ্দিন নামে এক ব্যক্তি।

মামলায় মোকতার হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। তিনি ফটিকছড়ি থানার পশ্চিম নানুপুর জিএম চৌধুরী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন আহামদ খাঁন রনি বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট মো. হাসান ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি বক্তব্য দেন। সেখানে ইসলাম ধর্ম ও সকল মুসলমানদের উদ্দেশ্যে করে আপত্তিকর মন্তব্য করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি পবিত্র কোরআন শরিফকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক ভিডিওর মধ্যে বক্তব্য প্রদান, প্রকাশ ও প্রচার করেন। যার মাধ্যমে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি প্রদান করেছেন মোকতার হোসেন নামে ওই ব্যাক্তি। ইসলাম ও ধর্মপ্রিয় মানুষের মধ্যে ধর্মীয় আঘাতপূর্বক মুসলিম সম্প্রদায়কে আক্রমণাত্মক উক্তি করেছেন তিনি।

ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দও করেন মোকতার হোসেন। একইসঙ্গে সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে উদ্দেশ্য করেও অশালীন ও বেফাঁস কথাবার্তা বলেন তিনি।

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

১৮ মিনিট আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২০ মিনিট আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২২ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

পুশইনের চেষ্টা কুষ্টিয়া সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ বিজিবির

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাঁদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

সারাদেশ

১ ঘন্টা আগে