জাতীয়

শেখ হাসিনা কোথায় আছেন, চূড়ান্ত গন্তব্য কোথায়?

শেখ হাসিনা কোথায় আছেন, চূড়ান্ত গন্তব্য কোথায়?
ছবি: সংগৃহিত

শেখ হাসিনা কোথায় আছেন, চূড়ান্ত গন্তব্য কোথায়?

কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রচণ্ড চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন শেখ হাসিনা। তাকে বহনকারী সামরিক বাহিনীর বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দনে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এ তথ্য।

এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। সেখান থেকে কোথায় যাবেন বা চূড়ান্ত গন্তব্য কোথয়া এ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

ভারতের সংবাদমগুলো বলছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বাণিজ্যিক বিমানের ফ্লাইটে উঠবেন।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিবিসিকে বলেছে, প্রথমে ভারতে এলেও এখানে তিনি থাকছেন না। এর আগে ভারতের একজন কর্মকর্তা স্থানীয় সময় বেলা তিনটে নাগাদ বিবিসির কাছে এই তথ্য নিশ্চিত করেন যে, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দুজনই ভারতে (বা ভারতের আকাশসীমায়) প্রবেশ করেছেন।

গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা প্রথমে ভারতের আগরতলা যান। সেখান থেকে তাকে বহনকারী বিমান ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে বলে খবর প্রকাশ করে এনডিটিভি।

তাদের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৬ মিনিটে শেখ হাসিনা ভারতের দিল্লির পার্শ্ববর্তী হিনডেন এয়ারবেসে পৌঁছেছেন।

এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন ছেড়ে যান শেখ হাসিনা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শেখ হাসিনাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমোডর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য।

গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুণর্বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু ১৪ জুলাই’র পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ।

মূলত তারপর থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী-জনতা। সেই আন্দোলনের মুখেই আজ সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। বিমান বাহিনীর একটি বিমানে চেপে ভারতের উদ্দেশে রওনা দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই সফরে শেখ হাসিনার সঙ্গে তার ছোটোবোন শেখ রেহানাও রয়েছেন।

সূত্র: বিবিসি, এনডিটিভি, ডয়চে ভেলে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

১০ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৪ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৪ ঘন্টা আগে